স্টাইলে নতুন ট্রেন্ড ফেসলেট

বর্তমান প্রজন্ম নিজেদের তৈরি করতে চায় নিজের মতো করে। আর সেই প্রক্রিয়ায় তারা নিখুঁত হওয়ার কোনো চাপ অনুভব করে না। পোশাক, সাজ-গোছা, জীবনযাপন-সবকিছুতে তরুণরা বেছে নিচ্ছে যা তাদের ভালো লাগে। বিদেশি ফ্যাশনের সঙ্গে দেশীয় শৈলী মিলিয়ে নতুন একটি ফ্যাশন মানসিকতা তৈরি হয়েছে। তারা প্রতিনিয়ত নজর রাখে বিশ্ব ফ্যাশনে কী চলছে এবং আসন্ন ট্রেন্ডগুলো কী হতে পারে। ফলস্বরূপ, গয়নার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিশ্বায়নের ছাপ এবং ক্রমবর্ধমান ট্রেন্ডি ধরন। ফ্যাশনের জগতে নানা ট্রেন্ড আসে আর যায়। নাকের গয়না, কানের গয়না, এমনকি দাঁতের অলঙ্কারও এখন ফ্যাশনে জায়গা করে নিয়েছে। তবে এবার নজর কাড়ছে মুখের জন্য নতুন গয়না-ফেসলেট’। ২০২৬ সালের বিয়ের গয়নাতে ইতিমধ্যেই আলোচনায় ফেসলেট। ফেসলেটকে কনের সাজে নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে, যা লেহেঙ্গা, শাড়ি বা শারারার সঙ্গে পরার পর পুরো লুকে আনতে পারে ভিন্ন মাত্রা। ফেসলেট কীনাম থেকেই বোঝা যায়, ফেস এবং ব্রেসলেট-এই দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে ‘ফেসলেট’। এটি এমন এক ধরনের অলংকার, যা মুখকে ঘিরে সাজানোর জন্য ডিজাইন করা হয়। দেখতে কিছুটা চশমার মতো হলেও এতে নেই কোনো কাচ বা সম্পূর্ণ ফ্রেম। সোনালি,

স্টাইলে নতুন ট্রেন্ড ফেসলেট

বর্তমান প্রজন্ম নিজেদের তৈরি করতে চায় নিজের মতো করে। আর সেই প্রক্রিয়ায় তারা নিখুঁত হওয়ার কোনো চাপ অনুভব করে না। পোশাক, সাজ-গোছা, জীবনযাপন-সবকিছুতে তরুণরা বেছে নিচ্ছে যা তাদের ভালো লাগে। বিদেশি ফ্যাশনের সঙ্গে দেশীয় শৈলী মিলিয়ে নতুন একটি ফ্যাশন মানসিকতা তৈরি হয়েছে।

তারা প্রতিনিয়ত নজর রাখে বিশ্ব ফ্যাশনে কী চলছে এবং আসন্ন ট্রেন্ডগুলো কী হতে পারে। ফলস্বরূপ, গয়নার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিশ্বায়নের ছাপ এবং ক্রমবর্ধমান ট্রেন্ডি ধরন।

ফ্যাশনের জগতে নানা ট্রেন্ড আসে আর যায়। নাকের গয়না, কানের গয়না, এমনকি দাঁতের অলঙ্কারও এখন ফ্যাশনে জায়গা করে নিয়েছে। তবে এবার নজর কাড়ছে মুখের জন্য নতুন গয়না-ফেসলেট’।

২০২৬ সালের বিয়ের গয়নাতে ইতিমধ্যেই আলোচনায় ফেসলেট। ফেসলেটকে কনের সাজে নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে, যা লেহেঙ্গা, শাড়ি বা শারারার সঙ্গে পরার পর পুরো লুকে আনতে পারে ভিন্ন মাত্রা।

jago

ফেসলেট কী
নাম থেকেই বোঝা যায়, ফেস এবং ব্রেসলেট-এই দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে ‘ফেসলেট’। এটি এমন এক ধরনের অলংকার, যা মুখকে ঘিরে সাজানোর জন্য ডিজাইন করা হয়। দেখতে কিছুটা চশমার মতো হলেও এতে নেই কোনো কাচ বা সম্পূর্ণ ফ্রেম।

সোনালি, রুপালি বা বিভিন্ন ধাতব প্লেটেড ফ্রেমের সঙ্গে ক্রিস্টাল, পাথর ও চেইনের নকশা যোগ করে তৈরি করা হয় এই গহনা। এটি হালকা হলেও মুখের গড়নকে আরও স্পষ্ট করে এবং পুরো লুকে এনে দেয় আলাদা মাত্রা।

স্টাইল অনুযায়ী ফেসলেট
ফেসলেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি ব্যক্তিত্ব অনুযায়ী স্টাইল করা যায়। রোমান্টিক নারীদের জন্য নরম পার্ল ও ফুলের মতো নকশা, ধাতব লাইন ও স্কাল্পচারাল চেইন, হালকা ক্রিস্টাল দিয়ে তৈরি বিভিন্ন স্টাইলের ফেসলেট ব্যবহার করা যায়। যারা একটু এক্সপেরিমেন্টাল, তারা উজ্জ্বল রঙের অ্যাসিমেট্রিক ডিজাইন বেছে নিতে পারেন।

jago

কেন জনপ্রিয়
ফটোগ্রাফারদের মতে, ফেসলেট মুখকে সুন্দরভাবে ফ্রেম করে, যা ছবিতে বিশেষভাবে ফুটে ওঠে। মেকআপ যতই সাধারণ হোক না কেন, এই গয়না নিজেই পুরো লুককে ধরে রাখতে পারে। ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিয়ের রিল ও ফটোশুটে এখন সাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসলেট। অনুষ্ঠানে হালকা মেকআপের সঙ্গে একটি জমকালো ফেসলেটই এনে দিচ্ছে আলাদা আকর্ষণ।

jago

ঐতিহ্য ও আধুনিকতার মিশেল
ফেসলেটকে একেবারে নতুন ট্রেন্ড মনে হলেও, মুখে গয়না পরার ধারণা কিন্তু নতুন নয়। দক্ষিণ এশিয়ায় বহুদিন ধরেই কানের দুল, টিকলি বা মাথাপট্টি ব্যবহার হয়ে আসছে। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায়ও কপালে ঝালর দেওয়া গয়নার প্রচলন রয়েছে। এমনকি নৃত্যশিল্পীরা বিভিন্ন সময় মুখে অলংকার বা চেইন মাস্ক ব্যবহার করেন। এই ঐতিহ্যের সঙ্গেই আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি হয়েছে ফেসলেট, যা বর্তমান ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে।

সহজলভ্যতা
এখনও বাজারে ফেসলেট খুব বেশি দেখা না গেলেও অনলাইন প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যাচ্ছে। তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে শিগগিরই স্বর্ণ ও রুপার গয়নার দোকানেও এর দেখা মিলতে পারে।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow