স্টারলিংক ডিভাইস পেলেই ধরে নিয়ে যাচ্ছে ইরানের বাহিনী
ইরানে স্টারলিংক ডিভাইসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান হচ্ছে। অভিযানে শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত এবং এর মালিকদের গ্রেপ্তার করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি অপরাধ। যুদ্ধের সময় যে কেউ এমন করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা। এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনও খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন। কিন্তু ইরানের বাহিনী বলছে, স্পেসএক্সের স্টারলিংক ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে শত্রুরা। তাই দেশটির স্পর্শকাতর তথ্য এবং
ইরানে স্টারলিংক ডিভাইসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান হচ্ছে। অভিযানে শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত এবং এর মালিকদের গ্রেপ্তার করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি অপরাধ। যুদ্ধের সময় যে কেউ এমন করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা। এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনও খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন।
কিন্তু ইরানের বাহিনী বলছে, স্পেসএক্সের স্টারলিংক ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে শত্রুরা। তাই দেশটির স্পর্শকাতর তথ্য এবং সশস্ত্র বাহিনীর অবস্থান গোপন রাখতে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হচ্ছে।
What's Your Reaction?