স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা: প্রধানমন্ত্রী

সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে এবং যোগ্য উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়নের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আইসিটি বিভাগে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব।” তিনি জানান, উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত, নিরাপত্তা ও কাগজপত্রসংক্রান্ত জটিলতা কমাতে সরকার একটি স্বাধীন মূল্যায়ন কমিটি গঠন করেছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না; তারা শুধুমাত্র প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবেন। প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যাদের ভালো স্টা

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা: প্রধানমন্ত্রী

সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে এবং যোগ্য উদ্যোক্তাদের প্রকল্প মূল্যায়নের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আইসিটি বিভাগে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব।”

তিনি জানান, উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ক্ষেত্রে জামানত, নিরাপত্তা ও কাগজপত্রসংক্রান্ত জটিলতা কমাতে সরকার একটি স্বাধীন মূল্যায়ন কমিটি গঠন করেছে। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না; তারা শুধুমাত্র প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবেন।

প্রশ্নোত্তর পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জানতে চান, যাদের ভালো স্টার্টআপ ধারণা রয়েছে কিন্তু ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় জামানত নেই, তাদের জন্য সরকার কী উদ্যোগ নিচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটি উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, “এটি জনগণের অর্থ। তাই প্রকল্পের সম্ভাবনা বিবেচনায় সহায়তা দেওয়া হবে। কোনো উদ্যোগ শুরুতেই সফল না হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয়বারও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।”

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনি ইশতেহার-২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow