স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া, সড়কে থেমে গেলো হাসিবুরের প্রাণ

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি দেশটির জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। শনিবার (২ মে) দিনগত রাতে এক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। শনিবার দিনগত রাতে কাজ শেষে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ এক চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বজনরা জানান, স্বপ্ন পূরণের আশায় ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান হাসিবুর রহমান। প্রবাসে যাওয়ার মাত্র চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তরুণ। নতুন জীবনের শুরুতেই এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের কেউই। হাসিবুর রহমানের মৃত্যুর

স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়া, সড়কে থেমে গেলো হাসিবুরের প্রাণ

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি দেশটির জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

শনিবার (২ মে) দিনগত রাতে এক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুর রহমান দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। শনিবার দিনগত রাতে কাজ শেষে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ এক চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় জরুরি বিভাগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বজনরা জানান, স্বপ্ন পূরণের আশায় ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান হাসিবুর রহমান। প্রবাসে যাওয়ার মাত্র চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তরুণ। নতুন জীবনের শুরুতেই এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের কেউই।

হাসিবুর রহমানের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তার বাবা নিজাবুল ইসলাম হিরো।

মাহফুজ রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow