স্টেডিয়ামে নোংরা পরিবেশ, প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

​রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার তিনি আকস্মিকভাবে স্টেডিয়াম পরিদর্শনে যান। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে অন্যতম এই ক্রীড়া ভেন্যুর প্রশাসক শফি কামাল স্বপ্নীলকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেন। প্রশাসককে তিনি তলব করে তার হাতে সাময়িক বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়ে বলেন, ‘আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।’ স্টেডিয়াম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘প্রায় দু\'মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ​স্

স্টেডিয়ামে নোংরা পরিবেশ, প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

​রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার তিনি আকস্মিকভাবে স্টেডিয়াম পরিদর্শনে যান। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে অন্যতম এই ক্রীড়া ভেন্যুর প্রশাসক শফি কামাল স্বপ্নীলকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেন। প্রশাসককে তিনি তলব করে তার হাতে সাময়িক বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়ে বলেন, ‘আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।’

স্টেডিয়াম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘প্রায় দু'মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

​স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন।

​সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাচ্ছি।’

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow