চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।  বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ এ আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করা হয়।  তল্লাশিতে ব্যাগ থেকে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন ও ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এনবিআর জানায়, জব্দ হওয়া সিগারেটগুলোর শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা।  বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে। এ সময় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৪৮ এ আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করা হয়।  তল্লাশিতে ব্যাগ থেকে মন্ড ব্র্যান্ডের ১৫০ কার্টন ও ইজি লাইটস ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এনবিআর জানায়, জব্দ হওয়া সিগারেটগুলোর শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow