এবার ৩০ ক্রিকেটার নিয়ে রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প 

বিশ্বকাপ শেষে নতুন করে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ইয়ুথ ক্রিকেট লিগ শেষে খুলনায় ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশন হয় শুরুতে। এরপর নতুন কোচ নিয়োগ দেয় বিসিবি। নতুন কোচ হান্নান সরকারের অধীনে জুলাইয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল ২১ দিনের ক্যাম্প। এবার রাজশাহীতে নতুন ক্যাম্প শুরু হচ্ছে। এই ক্যাম্প শুরু বৃহস্পতিবার (৬ আগস্ট ) থেকে। যেখানে স্কিল, ম্যাচ সিনারিও, ম্যাচ প্র্যাকটিসের মতো বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন কোচরা।  এবারের ক্যাম্পেও ডাকা হয়েছে ৩০ ক্রিকেটারকে। যেখানে যুব ক্রিকেটাররা তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নিবিড়ভাবে কাজ করবেন। ২০২৮ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ক্যাম্পে নামছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকার ছাড়াও এই ক্যাম্পে থাকবেন পেস বোলিং কোচ ডলার মাহমুদ, ফিল্ডিং কোচ মোহাম্মদ সেলিম এবং মুরাদ খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow