স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম ওরফে ওয়াহিদা বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জুলাই) দুপুরের দিকে নরসিংদীর আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ওয়াহিদা বেগম নিহত হওয়ার ঘটনায় ৬ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। মামলাটি হামলা ও লুটের অভিযোগে করা হলেও ওয়াহিদা বেগম মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তর করা হয়।
পরে বৃহস্পতিবার ও শুক্রবার যৌথ অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে পুলিশ, নরসিংদীর র্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) মেথিকান্দা রেলওয়ে স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে তোল
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম ওরফে ওয়াহিদা বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জুলাই) দুপুরের দিকে নরসিংদীর আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ওয়াহিদা বেগম নিহত হওয়ার ঘটনায় ৬ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। মামলাটি হামলা ও লুটের অভিযোগে করা হলেও ওয়াহিদা বেগম মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তর করা হয়।
পরে বৃহস্পতিবার ও শুক্রবার যৌথ অভিযান চালিয়ে ভৈরব রেলওয়ে পুলিশ, নরসিংদীর র্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) মেথিকান্দা রেলওয়ে স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
উল্লেখ্য, গত ৪ জুলাই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই তার মৃত্যু হলে হত্যা ও টাকা লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়।
জানা গেছে, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে মেথিকান্দা রেলস্টেশনে নেমেছিলেন বাক্প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি। স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়– দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করেই কাটিয়ে দেন জীবনের দীর্ঘ সময়।
নিহত বৃদ্ধার কোনো স্বজন না থাকায় প্রথমে ওই নারীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের কথা ভাবা হয়েছিল। তবে স্থানীয় মানুষের অনুরোধে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ওই নারীর মৃত্যুর খবর বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার দুপুরে তার কবর জিয়ারত করতে আসেন নিহতের বোনের ছেলে গোলাম রাব্বানি ও বোনের মেয়ের জামাতা শৈকত ইসলাম। তারা জানান, বৃদ্ধা ববি বেগমের আসল নাম ওয়াহিদা বেগম, ওনার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোন সাগাটিয়া গ্রামে। তিনি মৃত রহিম উদ্দিন প্রামাণিক ও মৃত আনিসা বিবি দম্পতির বড় মেয়ে। তারা আট ভাই-বোনের মধ্যে সাতজনই বাক্প্রতিবন্ধী। এর মধ্যে ওয়াহিদাসহ তিনজন মারা গেছেন।
তারা আরও জানান, ওয়াহিদার বিয়ের দেড় বছরের মাথায় তার স্বামীর মৃত্যু হয়। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেওয়া একমাত্র মেয়েটিও জন্মের পরপর মারা যায়। তখন খুব একা হয়ে গিয়েছিলেন ওয়াহিদা, পরে বাবার বাড়িতেই থাকতেন। ২২ থেকে ২৩ বছর আগে এক ছোট বোনের সঙ্গে ঝগড়া করে ওয়াহিদা বাড়ি থেকে বের হয়ে যান। এর আগে প্রায় সময়ই তিনি রাগ করে অন্য বোনের বাড়ি যেতেন, আবার চলে আসতেন। কিন্তু সেদিনের ঝগড়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিন বছর খোঁজাখুঁজির পর নাল ছেড়ে দেওয়া হয়। টিভিসহ ফেসবুকে ভেসে বেড়ানো ছবি দেখে আমরা নিশ্চিত হই, তিনিই হারিয়ে যাওয়া ওয়াহিদা বেগম।