স্ত্রী চলে যাওয়ার পর হতাশায় বিষপান, যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক অশান্তি ও মানসিক হতাশায় বিষপান করে মোহাম্মদ পারভেজ (২৮) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারভেজ হারুয়ালছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির বাসিন্দা। তিনি মোহাম্মদ আলম সওদাগরের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে পারভেজ বিয়ে করেন। তবে পারিবারিক কারণে তার নববিবাহিতা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন এবং বেশিরভাগ সময় একা থাকতেন। রোববার দুপুরে তিনি বিষপান করেন বলে খবর বের হয়। বড় ভাই আব্দুল হালিমের কাছে গিয়ে তিনি বিষপানের কথা জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বিষপান করার পর পারভেজকে হা

স্ত্রী চলে যাওয়ার পর হতাশায় বিষপান, যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক অশান্তি ও মানসিক হতাশায় বিষপান করে মোহাম্মদ পারভেজ (২৮) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (৮ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারভেজ হারুয়ালছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির বাসিন্দা। তিনি মোহাম্মদ আলম সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে পারভেজ বিয়ে করেন। তবে পারিবারিক কারণে তার নববিবাহিতা স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন এবং বেশিরভাগ সময় একা থাকতেন।

রোববার দুপুরে তিনি বিষপান করেন বলে খবর বের হয়। বড় ভাই আব্দুল হালিমের কাছে গিয়ে তিনি বিষপানের কথা জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, বিষপান করার পর পারভেজকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow