স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় মহিপাল ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত ওই যুবকের নাম নূর নবী হোসেন (৩০)। তিনি ভোলার বাসিন্দা এবং মহিপাল ফ্লাইওভার এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীভাঙনে নিঃস্ব হয়ে ভোলার বাসিন্দা নূর নবী ও তার স্ত্রী বিবি ফাতেমা মহিপাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস শুরু করেন। তারা দুজনে রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে ফ্লাইওভারের নিচে ঘুমাতেন। রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় ফাতেমাকে স্পর্শ করে উত্ত্যক্ত করেন ফয়সাল। ফাতেমার ঘুম ভাঙলে তিনি প্রতিবাদ করেন এবং ফয়সালের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। ফাতেমার চিৎকারে স্বামী নূর নবী এগিয়ে এসে ফয়সালকে বাধা দেন।  কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু বের করে নূর নবীর পেটে ছুরিকাঘাত করেন। নূর নবী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎস

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় মহিপাল ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম নূর নবী হোসেন (৩০)। তিনি ভোলার বাসিন্দা এবং মহিপাল ফ্লাইওভার এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীভাঙনে নিঃস্ব হয়ে ভোলার বাসিন্দা নূর নবী ও তার স্ত্রী বিবি ফাতেমা মহিপাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস শুরু করেন। তারা দুজনে রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে ফ্লাইওভারের নিচে ঘুমাতেন।

রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় ফাতেমাকে স্পর্শ করে উত্ত্যক্ত করেন ফয়সাল। ফাতেমার ঘুম ভাঙলে তিনি প্রতিবাদ করেন এবং ফয়সালের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। ফাতেমার চিৎকারে স্বামী নূর নবী এগিয়ে এসে ফয়সালকে বাধা দেন। 

কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু বের করে নূর নবীর পেটে ছুরিকাঘাত করেন। নূর নবী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত ২টায় দাগনভূঞা এলাকা থেকে অভিযুক্ত মো. শাহ পরান প্রকাশ ফয়সালকে (৪০) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজল কান্তি দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফয়সাল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow