স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন। এরপর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  এদিন রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সেখানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। ভাইয়ের কবর জিয়ারতের পর বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমা

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

jagonews24

এরপর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 

এদিন রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সেখানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

jagonews24

ভাইয়ের কবর জিয়ারতের পর বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 

সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

কেএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow