স্ত্রীর প্রসঙ্গ টেনে মাখোঁকে খোঁচা ট্রাম্পের

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সকে যুদ্ধ প্রচেষ্টায় যথাযথ সহায়তা না করার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ব্যক্তিগতভাবেও ফরাসি প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন তিনি। খবর বিবিসির।  বুধবার ট্রাম্প মন্তব্য করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর স্ত্রী ব্রিজিত তাকে ‘খুব খারাপভাবে আঘাত করেছিলেন’, ওই ধাক্কা মাখোঁ এখনও সেরে উঠতে পারেননি।  ট্রাম্পের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় মাখোঁ বলেন, ট্রাম্পের মন্তব্য অরুচিকর ও অযৌক্তিক এবং এর জবাব দেওয়ার প্রয়োজন নেই। তবে কৌশলগত বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। মাখোঁ বলেন, ট্রাম্প প্রশাসন থেকে পরস্পরবিরোধী বার্তা আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার ভাষায়, অতিরিক্ত কথা বলা হচ্ছে, সবকিছু ছড়িয়ে পড়ছে। কিন্তু এখন প্রয়োজন স্থিতিশীলতা, শান্তি ও স্বাভাবিক অবস্থায় ফেরা। এটি কোনো প্রদর্শনী নয়। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিরিয়াস হতে চাইলে প্রতিদিন ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়া যায় না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow