স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। তার অভিযোগ, বেশ কয়েকবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে কিছু হুমকি-চিঠি দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রধানের পরিবারকে। গত কয়েক মাস ধরে এমনটি চলছে। তানিয়া ভট্টাচার্য জানান, প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি সৌরভ বা তার পরিবারের কেউ। তবে সোমবারের চিঠিটি পাওয়ার পর ‘মহারাজ’ এবং তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে জানানো হয়েছে। আরও পড়ুন ভারতে ছাত্র আন্দোলন / পুলিশের জলকামানের পানিতে বিক্ষোভকারীদের গোসল! সৌরভকে গত ৬ মাস ধরে ইংরেজিতে বেনামি চিঠি পাঠানো হচ্ছে উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, শুরুর দিকে চিঠিগুলোতে আপত্তিকর ভাষা প্রয়োগ করা হতো। চিঠিগুলো প্রথমে আমলে নেননি তারা। তবে, সোমবার আসা চিঠিতে সৌরভ এবং ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ দম্পতি সম্পর্

স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য। তার অভিযোগ, বেশ কয়েকবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে কিছু হুমকি-চিঠি দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক প্রধানের পরিবারকে। গত কয়েক মাস ধরে এমনটি চলছে।

তানিয়া ভট্টাচার্য জানান, প্রথমে বিষয়টিতে গুরুত্ব দেননি সৌরভ বা তার পরিবারের কেউ। তবে সোমবারের চিঠিটি পাওয়ার পর ‘মহারাজ’ এবং তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে পুলিশকে জানানো হয়েছে।

সৌরভকে গত ৬ মাস ধরে ইংরেজিতে বেনামি চিঠি পাঠানো হচ্ছে উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, শুরুর দিকে চিঠিগুলোতে আপত্তিকর ভাষা প্রয়োগ করা হতো। চিঠিগুলো প্রথমে আমলে নেননি তারা। তবে, সোমবার আসা চিঠিতে সৌরভ এবং ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ দম্পতি সম্পর্কে ঘৃণাভরে লেখা ওই চিঠি পেয়ে পুলিশের দ্বারস্থ হন সৌরভের ব্যক্তিগত সচিব। ঠাকুরপুকুর থানার পাশাপাশি রাজ্যের গোয়েন্দা বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।

চিঠিটির প্রেরক জনৈক অরুণ কুমার বলে সন্দেহ গাঙ্গুলি পরিবারের। চিঠিতে একটি ফোন নম্বর ছিল, সেটি ‘ট্রু কলার’ অ্যাপে দিলে ওই নামটি আসে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সৌরভকে খুনের হুমকি দিয়ে এর আগে ২০১৭ সালে নির্মাল্য মাইতি নামে এক যুবক গ্রেফতার হয়েছিলেন।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow