স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়ায় আগামী ৩০ জুনের মধ্যে মতামত দিতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।   বুধবার (১০ জুন) ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দলগুলোর কাছে পাঠানো হয়।  জানা গেছে, খসড়া আচরণ বিধিমালায় নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার চালানোর সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচনে দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচার চালানোর কথা বলা হয়েছে। আচরণ বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আদলে একই পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow