স্পিকারকে ‘লড়াকু মুক্তিযোদ্ধা’ বললেন বিরোধী দলীয় নেতা

বিরোধীদলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।’ তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধীদল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও ‘তরুণ’ বলেন বিরোধীদলের নেতা। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।’ স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলেন শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

স্পিকারকে ‘লড়াকু মুক্তিযোদ্ধা’ বললেন বিরোধী দলীয় নেতা

বিরোধীদলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।’

তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধীদল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও ‘তরুণ’ বলেন বিরোধীদলের নেতা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।’

স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলেন শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow