স্পিরিচুয়ালের নতুন যাত্রায় ‘ধারনার বাইরে’

দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে সংগীতাঙ্গনে ফিরেছে দেশের সাইকেডেলিক ও প্রগ্রেসিভ রকধারার ব্যান্ড ‘স্পিরিচুয়াল’। সম্প্রতি তারা প্রকাশ করেছে তাদের জনপ্রিয় গান ‘ধারণার বাইরে’র আনপ্লাগড সংস্করণ। গানটি উন্মুক্ত করা হয়েছে ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির কথায় উঠে এসেছে মানুষের অদেখা উদ্দেশ্য ও অপ্রকাশিত ভাবনার গল্প। আমাদের সামনে যে স্বপ্ন বা প্রত্যাশা তুলে ধরা হয়, তার আড়ালে লুকিয়ে থাকা ভিন্ন বাস্তবতার দিকটি তুলে ধরাই এ গানের মূল উপজীব্য। আগেও গানটি প্রকাশিত হয়েছিল, তবে এবার আনপ্লাগড পরিবেশনায় নতুন মাত্রা পেয়েছে সুর ও উপস্থাপনা। ২০১০ সালে যাত্রা শুরু করা ‘স্পিরিচুয়াল’ শুরু থেকেই ভিন্নধর্মী সাউন্ড, লেয়ারভিত্তিক কম্পোজিশন এবং ভাবনাকেন্দ্রিক সংগীতচর্চার মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলে। মূলধারার সহজ পথ এড়িয়ে নিজেদের স্বতন্ত্র সংগীতভাষা নির্মাণেই মনোযোগী ছিল ব্যান্ডটি। ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন রিফাত হোসেন মিম (ভোকাল ও গিটার, প্রতিষ্ঠাতা), সাদমান হোসেন (গিটার ও ভোকাল), মারুফ আহমেদ শাওন (কী-বোর্ড ও ভোকাল) এবং আমজাদ হোসাইন আগুন (বেস ও ভোকাল)। ‘ধারণার বাইরে’র আনপ্লাগড সংস্করণে অতিথি ড্রা

স্পিরিচুয়ালের নতুন যাত্রায় ‘ধারনার বাইরে’

দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে সংগীতাঙ্গনে ফিরেছে দেশের সাইকেডেলিক ও প্রগ্রেসিভ রকধারার ব্যান্ড ‘স্পিরিচুয়াল’। সম্প্রতি তারা প্রকাশ করেছে তাদের জনপ্রিয় গান ‘ধারণার বাইরে’র আনপ্লাগড সংস্করণ। গানটি উন্মুক্ত করা হয়েছে ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে।

গানটির কথায় উঠে এসেছে মানুষের অদেখা উদ্দেশ্য ও অপ্রকাশিত ভাবনার গল্প। আমাদের সামনে যে স্বপ্ন বা প্রত্যাশা তুলে ধরা হয়, তার আড়ালে লুকিয়ে থাকা ভিন্ন বাস্তবতার দিকটি তুলে ধরাই এ গানের মূল উপজীব্য।

আগেও গানটি প্রকাশিত হয়েছিল, তবে এবার আনপ্লাগড পরিবেশনায় নতুন মাত্রা পেয়েছে সুর ও উপস্থাপনা।

২০১০ সালে যাত্রা শুরু করা ‘স্পিরিচুয়াল’ শুরু থেকেই ভিন্নধর্মী সাউন্ড, লেয়ারভিত্তিক কম্পোজিশন এবং ভাবনাকেন্দ্রিক সংগীতচর্চার মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তোলে। মূলধারার সহজ পথ এড়িয়ে নিজেদের স্বতন্ত্র সংগীতভাষা নির্মাণেই মনোযোগী ছিল ব্যান্ডটি।

ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন রিফাত হোসেন মিম (ভোকাল ও গিটার, প্রতিষ্ঠাতা), সাদমান হোসেন (গিটার ও ভোকাল), মারুফ আহমেদ শাওন (কী-বোর্ড ও ভোকাল) এবং আমজাদ হোসাইন আগুন (বেস ও ভোকাল)।

‘ধারণার বাইরে’র আনপ্লাগড সংস্করণে অতিথি ড্রামার হিসেবে যুক্ত হয়েছেন ইশনাদ জাবির আহমেদ। সম্মিলিত পরিবেশনায় গানটিতে আরও পরিণত ও কনসেপচুয়াল সাউন্ড ধরা পড়েছে।

ব্যান্ডের সদস্যরা জানান, দীর্ঘ সময় পর নতুন প্রকাশনায় শ্রোতাদের ইতিবাচক সাড়া তাদের অনুপ্রাণিত করছে। বর্তমানে আটটি গান নিয়ে একটি অ্যালবামের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদের পর অ্যালবাম থেকে ধাপে ধাপে গান প্রকাশ করা হবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow