‘স্পেন অনেক ভালো দল, আর্জেন্টিনা ভাগ্যের জোরে ফাইনাল খেলছে’
বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণীর লড়াইও জমে উঠেছে। এবার স্পেনের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন। তার মতে, বর্তমান ফর্ম, খেলার মান এবং পুরো টুর্নামেন্টে পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে রয়েছে স্পেন। তাই রোববারের ফাইনালে লা রোজাই বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস তার। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত আসার পথে কিছুটা ভাগ্যবান ছিল। কেপ ভার্দের বিপক্ষে তারা কঠিন পরীক্ষায় পড়েছিল, মিশরের বিপক্ষেও ভুগেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে। আমার মনে হয়, ওরা আমাদের হারিয়ে নয়, বরং আমরা নিজেরাই ম্যাচটা হাতছাড়া করেছি। পুরো টুর্নামেন্টে তাদের খুব একটা দারুণ মনে হয়নি।’ অন্যদিকে স্পেনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড, ‘স্পেন সত্যিই দুর্দান্ত খেলছে। ফ্রান্সের বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, সেটি ছিল ব
বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণীর লড়াইও জমে উঠেছে। এবার স্পেনের পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েন। তার মতে, বর্তমান ফর্ম, খেলার মান এবং পুরো টুর্নামেন্টে পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে রয়েছে স্পেন। তাই রোববারের ফাইনালে লা রোজাই বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস তার।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আর্জেন্টিনা ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না। আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত আসার পথে কিছুটা ভাগ্যবান ছিল। কেপ ভার্দের বিপক্ষে তারা কঠিন পরীক্ষায় পড়েছিল, মিশরের বিপক্ষেও ভুগেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে। আমার মনে হয়, ওরা আমাদের হারিয়ে নয়, বরং আমরা নিজেরাই ম্যাচটা হাতছাড়া করেছি। পুরো টুর্নামেন্টে তাদের খুব একটা দারুণ মনে হয়নি।’
অন্যদিকে স্পেনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড, ‘স্পেন সত্যিই দুর্দান্ত খেলছে। ফ্রান্সের বিপক্ষে তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। এত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, সেটি ছিল বিশ্বমানের ফুটবল।’
ফাইনালের ভবিষ্যদ্বাণী করতে গিয়েও কোনো রাখঢাক করেননি ওয়েন। আমার মতে, স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো দল। আমি আশা করছি, তারাই বিশ্বকাপ জিতবে এবং সেটি তাদের প্রাপ্যও হবে।
ইংল্যান্ডের সেমিফাইনাল বিদায় নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক লিভারপুল ও রিয়াল মাদ্রিদ তারকা, ‘এক ঘণ্টা পর্যন্ত আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। ১-০ ব্যবধানে এগিয়ে ছিলাম। আগের রাতে স্পেন কীভাবে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও নিজেদের খেলা চালিয়ে গেছে, সেটা আমাদের দেখা উচিত ছিল। কিন্তু আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে পড়ি।’
ইংল্যান্ডের কোচের সিদ্ধান্তেরও সমালোচনা করেন ওয়েন। টুখেলের খেলার ধরন নিয়ে বলেন, ‘ম্যানেজারও ভুল করেছেন। তিনি আক্রমণভাগের খেলোয়াড়দের তুলে নিয়ে তিনজন ডিফেন্ডার নামিয়েছেন। এতে পুরো উদ্যোগটাই আর্জেন্টিনার হাতে তুলে দেওয়া হয়েছে।’
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের আগে মাইকেল ওয়েনের এই মন্তব্য দুই দলের সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরআর/আইএন
What's Your Reaction?