স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অব্যাহতি দেওয়া নেতাকে দলে ফেরালো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানের (অপু ঠাকুর) অব্যাহতির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে দলটি। ফরিদপুর-১ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পদ হারিয়েছিলেন তিনি। সোমবার (৪ মে) দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য- সাদিয়া ফারজানা দিনা সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। প্রত্যাহার আদেশে বলা হয়েছে, বিগত ২২ জানুয়ারি তারিখে আপনাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহর নির্দেশক্রমে আপনার ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হলো। একইসাথে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে আপনাকে পুনর্বহাল করা হলো। বিষয়টি নিশ্চিত করে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার ওপর আস্থা রাখায় দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলে

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অব্যাহতি দেওয়া নেতাকে দলে ফেরালো এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানের (অপু ঠাকুর) অব্যাহতির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে দলটি। ফরিদপুর-১ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পদ হারিয়েছিলেন তিনি।

সোমবার (৪ মে) দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য- সাদিয়া ফারজানা দিনা সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

প্রত্যাহার আদেশে বলা হয়েছে, বিগত ২২ জানুয়ারি তারিখে আপনাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহর নির্দেশক্রমে আপনার ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হলো। একইসাথে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে আপনাকে পুনর্বহাল করা হলো।

বিষয়টি নিশ্চিত করে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার ওপর আস্থা রাখায় দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, দলে পদ ফিরে পেয়েছি এটা আমার ও আমার দলের সহকর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক সংবাদ। ফরিদপুর জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা কাটাতে ও মাঠপর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নতুন উদ্যমে কাজ শুরু করবো।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) ১১-দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে অংশ নেন হাসিবুর রহমান অপু ঠাকুর। এ কারণে নির্বাচনের ২১ দিন আগে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow