স্বর্ণকারের ‘রসনা বিলাস’
যান্ত্রিক জীবনের ব্যস্ততার মধ্যেও একটু আনন্দ খুঁজে নেওয়ার ভিন্ন এক চিত্র দেখা গেলো রাজধানীতে স্বর্ণালংকার তৈরির একটি কারখানায়। সেখানে সোনা ঝালাইয়ের কাজে ব্যবহৃত কয়লার আগুনেই আয়োজন করা হয় দুই শ্রমিকের ব্যতিক্রমী ভোজ। আরও পড়ুন ছোট বয়সে ‘বড়’ অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা জ্বালানি সংকটে জেলেদের রোজগারে ভাটা বিদ্যুৎ উৎপাদনের তেলেও টান, লোডশেডিংয়ে নাজেহাল শুক্রবার (১৭ এপ্রিল) আজিমপুরের নতুন পল্টন লাইনের আল-হেরা জামে মসজিদের নিচতলায় অবস্থিত স্বর্ণালংকার তৈরির একটি কারখানার সামনে এ দৃশ্য দেখা যায়। এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে রান্নায় ব্যস্ত দুই শ্রমিক জানান, ছুটির দিনে তারা বাজার থেকে মাংস কিনে আনেন। তবে সেই মাংস রান্নার জন্য তারা প্রচলিত চুলা বা গ্যাসের পরিবর্তে ব্যবহার করেন কর্মস্থলের ‘গোল্ড সোল্ডারিং’ বা ঝালাইয়ের মেশিন। আরও পড়ুন জাপান যেতে ভাষা শেখায় ঝুঁকছে তরুণরা, টিটিসিতে বাড়ছে আগ্রহ শুকিয়ে যাচ্ছে ধানের জমি, তেলের খোঁজে পাম্পে পাম্পে ঘুরছে কৃষক আমনের দাম পড়তি, বোরো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা সরেজমিনে দেখা যায়, ঝালাইয়ের মেশিনের সাহায্যে কয়লার আগুন জ্বালিয়ে তাতে জোরালো বাতাস প্রবাহিত কর
যান্ত্রিক জীবনের ব্যস্ততার মধ্যেও একটু আনন্দ খুঁজে নেওয়ার ভিন্ন এক চিত্র দেখা গেলো রাজধানীতে স্বর্ণালংকার তৈরির একটি কারখানায়। সেখানে সোনা ঝালাইয়ের কাজে ব্যবহৃত কয়লার আগুনেই আয়োজন করা হয় দুই শ্রমিকের ব্যতিক্রমী ভোজ।
আরও পড়ুন
ছোট বয়সে ‘বড়’ অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা
জ্বালানি সংকটে জেলেদের রোজগারে ভাটা
বিদ্যুৎ উৎপাদনের তেলেও টান, লোডশেডিংয়ে নাজেহাল
শুক্রবার (১৭ এপ্রিল) আজিমপুরের নতুন পল্টন লাইনের আল-হেরা জামে মসজিদের নিচতলায় অবস্থিত স্বর্ণালংকার তৈরির একটি কারখানার সামনে এ দৃশ্য দেখা যায়।
এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে রান্নায় ব্যস্ত দুই শ্রমিক জানান, ছুটির দিনে তারা বাজার থেকে মাংস কিনে আনেন। তবে সেই মাংস রান্নার জন্য তারা প্রচলিত চুলা বা গ্যাসের পরিবর্তে ব্যবহার করেন কর্মস্থলের ‘গোল্ড সোল্ডারিং’ বা ঝালাইয়ের মেশিন।
আরও পড়ুন
জাপান যেতে ভাষা শেখায় ঝুঁকছে তরুণরা, টিটিসিতে বাড়ছে আগ্রহ
শুকিয়ে যাচ্ছে ধানের জমি, তেলের খোঁজে পাম্পে পাম্পে ঘুরছে কৃষক
আমনের দাম পড়তি, বোরো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা
সরেজমিনে দেখা যায়, ঝালাইয়ের মেশিনের সাহায্যে কয়লার আগুন জ্বালিয়ে তাতে জোরালো বাতাস প্রবাহিত করে আগুনের শিখা তীব্রভাবে প্রজ্বলিত করা হয়েছে। সেই উত্তপ্ত আগুনেই একটি হাঁড়িতে বসিয়ে রান্না করা হচ্ছে মাংস। কারখানার এই যান্ত্রিক চুলায় রান্নার দৃশ্যটি যেমন অভিনব, তেমনি উপস্থিত শ্রমিকদের চোখেমুখে ছিল তৃপ্তির ছাপ।
কারখানার অন্যান্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন তারা এই মেশিনে কয়লা পুড়িয়ে স্বর্ণের গয়না ঝালাই করেন। ছুটির দিনে কাজ না থাকায় একটু ভিন্নতা আনতেই তারা এভাবে রান্নার পরিকল্পনা করেন। তাদের মতে, এটি শুধু খাওয়া নয়—বরং সপ্তাহজুড়ে একঘেয়েমি কাটানোর এক সহজ উপায়।
আরও পড়ুন
‘নদীর সব জাটকা ধরা হয়ে গেছে, মনে হয় না সামনে ইলিশ পাবো’
বাঁশ-বেতের শিল্পে পাহাড়ের প্রাণ, টিকিয়ে রাখার সংগ্রাম লাকি চাকমার
যন্ত্র সংকটে ধুঁকছে বিশেষায়িত ইউনিট, সেবা পাচ্ছে না নবজাতক
অভিনব এই রান্নার দৃশ্যটি পথচারীসহ আশপাশের অনেকের দৃষ্টি কাড়ে। সাধারণ উপকরণ ব্যবহার করে যান্ত্রিক পরিবেশেও যে আনন্দ খুঁজে নেওয়া যায়, এই দৃশ্য যেন তারই এক জীবন্ত উদাহরণ। অনেকের মতে, সামান্য উদ্ভাবনী চিন্তা ও ইচ্ছা থাকলে কঠোর কর্মপরিবেশেও তৈরি হতে পারে আনন্দের ছোট ছোট মুহূর্ত।
এমইউ/এমআরএম
What's Your Reaction?