স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, ‘পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। এ ছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে। পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। অর্থাৎ, স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদনে তিনি মনোযোগ দিচ্ছেন। 

স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, ‘পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। এ ছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।

পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। অর্থাৎ, স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদনে তিনি মনোযোগ দিচ্ছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow