স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা

২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় রাজধানীতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় পৌরহিত্য করেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের। এতে বক্তব্য দেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, প্রকৌশলী সাথীপ্রিয় বড়ুয়া প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow