স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরে বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমি। মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ

স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরে বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমি।

মোনাজাতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow