স্বামী ও ছেলের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি কলকাতায় ফিরেছেন। সেখানে স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মা-ছেলের একাধিক ছবিও প্রকাশ করেছেন তিনি। সন্তান জন্মের পর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন মাহি। বেশিরভাগ সময় কেটেছে ছেলে ফারিশকে ঘিরে। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো ভিডিওতে ধরা পড়েছে তাদের হাসিখুশি সময়। গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে যুক্তরাষ্ট্রে যান তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহির ভাষ্য ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার এই বিদেশযাত্রা। নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ সেই পোস্ট ঘিরে অনেকে ধারণা করেছিলেন, হয়তো তিনি স্থায়ীভাবে দেশ ছাড়ছেন। তবে মাহির ঘনিষ্ঠজনদের মতে, ছেলে ফারিশ ও দেশের স্মৃতি থেকেই তিনি কখনো দূরে থাকতে পারেননি। অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি। ব

স্বামী ও ছেলের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি কলকাতায় ফিরেছেন। সেখানে স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মা-ছেলের একাধিক ছবিও প্রকাশ করেছেন তিনি।

সন্তান জন্মের পর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন মাহি। বেশিরভাগ সময় কেটেছে ছেলে ফারিশকে ঘিরে। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো ভিডিওতে ধরা পড়েছে তাদের হাসিখুশি সময়।

গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে যুক্তরাষ্ট্রে যান তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে মাহির ভাষ্য ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার এই বিদেশযাত্রা।

নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

সেই পোস্ট ঘিরে অনেকে ধারণা করেছিলেন, হয়তো তিনি স্থায়ীভাবে দেশ ছাড়ছেন। তবে মাহির ঘনিষ্ঠজনদের মতে, ছেলে ফারিশ ও দেশের স্মৃতি থেকেই তিনি কখনো দূরে থাকতে পারেননি।

অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি। বিভিন্ন আয়োজনে তার উপস্থিতিও নজর কাড়ছে ভক্তদের।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow