স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া দুজনের মরদেহ পড়েছিল হোটেল কক্ষে
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে আকবরশাহ থানাধীন ফয়’স লেক এলাকার ‘রয়েল পার্ক’ নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, নিহত দুজন রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। পর দিন সকালে দীর্ঘ সময় কক্ষের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করে। হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ রয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে। অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। ওই এনআইডিতে নারীর নাম সোনিয়া উল্লেখ রয়েছে। তবে হোটেলে দেওয়া তথ্য ও উদ্ধার হওয়া পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ‘ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার কর
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে আকবরশাহ থানাধীন ফয়’স লেক এলাকার ‘রয়েল পার্ক’ নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, নিহত দুজন রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন। পর দিন সকালে দীর্ঘ সময় কক্ষের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ রয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা রয়েছে।
অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। ওই এনআইডিতে নারীর নাম সোনিয়া উল্লেখ রয়েছে। তবে হোটেলে দেওয়া তথ্য ও উদ্ধার হওয়া পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ‘ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?