স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

নেত্রকোনার বারহাট্টায় স্বামীর ওপর অভিমান করে পিঁপড়া মারার বিষ পান করে অমি আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাউসি ইউনিয়নের পূর্ব মোয়াটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমি আক্তার পূর্ব মোয়াটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের বন্যপাড়া গ্রামের শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় অমির। শাকিব কাজের সুবাদে মুন্সীগঞ্জে থাকেন। সম্প্রতি স্বামীর সঙ্গে মুন্সীগঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে পারিবারিক মান-অভিমান চলছিল বলে জানান স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় অমি আক্তার ঘরে থাকা পিঁপড়া মারার বিষ পান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে তার মা শরিফা আক্তার দ্রুত তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, বিকেল ৩টার দিকে অমি আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে বিষের কৌটাও আনা হয়েছিল।

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ
নেত্রকোনার বারহাট্টায় স্বামীর ওপর অভিমান করে পিঁপড়া মারার বিষ পান করে অমি আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাউসি ইউনিয়নের পূর্ব মোয়াটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমি আক্তার পূর্ব মোয়াটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে পার্শ্ববর্তী রায়পুর ইউনিয়নের বন্যপাড়া গ্রামের শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয় অমির। শাকিব কাজের সুবাদে মুন্সীগঞ্জে থাকেন। সম্প্রতি স্বামীর সঙ্গে মুন্সীগঞ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে পারিবারিক মান-অভিমান চলছিল বলে জানান স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে বাবার বাড়িতে থাকা অবস্থায় অমি আক্তার ঘরে থাকা পিঁপড়া মারার বিষ পান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে তার মা শরিফা আক্তার দ্রুত তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, বিকেল ৩টার দিকে অমি আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে বিষের কৌটাও আনা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তার পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসার চেষ্টা চালানো হলেও অতিরিক্ত বিষ পানের কারণে বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow