স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।  আটক নাজমা খাতুন (৩২) আহত ইসমাইল গাজীর (৪১) স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় স্থানীয়

স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক নাজমা খাতুন (৩২) আহত ইসমাইল গাজীর (৪১) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রেফার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে সেখানে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। কয়েক দিন আগে বড় স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রীর সঙ্গে তার বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow