স্বামীর মরদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আয়েশা বেগম (৬০) নামের এক নারী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটে। আয়েশা বেগম বগৈর গ্রামের হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের স্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে হার্ট অ্যাটাকে মারা যান ৭০ বছর বয়সী হাবিবুর। হাবিবুরের ছোট ভাই আব্দুল হালিম জানান, তার ভাই হাবিবুর একই ইউনিয়নের কলাবাগান বাজারের বিসিআইসির সারের ডিলার ছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‌‘আমরা ভোরে ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসি। এসময় আমার ভাবি আয়েশা বেগম স্বামীর মরদেহ দেখে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’ কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে পা

স্বামীর মরদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আয়েশা বেগম (৬০) নামের এক নারী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের বগৈর গ্রামে এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

আয়েশা বেগম বগৈর গ্রামের হাবিবুর রহমান ভূঁইয়া হাবিবের স্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে হার্ট অ্যাটাকে মারা যান ৭০ বছর বয়সী হাবিবুর।

হাবিবুরের ছোট ভাই আব্দুল হালিম জানান, তার ভাই হাবিবুর একই ইউনিয়নের কলাবাগান বাজারের বিসিআইসির সারের ডিলার ছিলেন। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে কুমিল্লা শহরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‌‘আমরা ভোরে ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসি। এসময় আমার ভাবি আয়েশা বেগম স্বামীর মরদেহ দেখে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে কুমিল্লা শহরের একই বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’

কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাবিব-আয়েশা দম্পতির সংসারে দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে।

রাত ৮টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে পাশাপাশি কবরে স্বামী-স্ত্রী দুজনকে দাফন করা হবে জানা গেছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow