স্বামীর সঙ্গে মনোমালিন্যতায় পদ্মায় লাফ দেওয়া নারী জীবিত উদ্ধার

পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ যাত্রী লাইজুকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় ওই লাইজু। তিনি ঢাকা কামরাঙ্গীর চর আশ্রাফাবাদ ঝাউচরের ফোরকান মিয়ার স্ত্রী। আরও পড়ুন দৌলতদিয়ায় ফে‌রি থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানায়, পাটুরিয়া ঘাট থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। মাঝ নদী পার হলে ফেরির এক স্টাফ এসে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরি বন্ধ করে, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই মহিলা ফেরিতে একাই ছিল। পরবর্তীতে তারা বিষয়টি নৌপুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, নিখোঁ

স্বামীর সঙ্গে মনোমালিন্যতায় পদ্মায় লাফ দেওয়া নারী জীবিত উদ্ধার

পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ যাত্রী লাইজুকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত কুমিল্লা ফেরি থেকে পদ্মা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় ওই লাইজু। তিনি ঢাকা কামরাঙ্গীর চর আশ্রাফাবাদ ঝাউচরের ফোরকান মিয়ার স্ত্রী।

কুমিল্লা ফেরির মাস্টার আব্দুস সাত্তার জানায়, পাটুরিয়া ঘাট থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরিটি। মাঝ নদী পার হলে ফেরির এক স্টাফ এসে জানান, মোবাইলে কথা বলার পর এক নারী যাত্রী নদীতে লাফ দিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরি বন্ধ করে, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই মহিলা ফেরিতে একাই ছিল। পরবর্তীতে তারা বিষয়টি নৌপুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, নিখোঁজের পর তারা পদ্মা নদীতে তল্লাশি চালিয়েছিলেন, কিন্তু প্রচণ্ড স্রোতে কাউকে পান নাই। পরবর্তীতে মধ্যরাতে খবর পান, পদ্মা নদীর ফরিদপুর কোতোয়ালি থানার কবিরপুর চর নামক স্থানে স্থানীয় লোকজন এক নারীকে দেখতে পেয়ে জীবিত উদ্ধার করেছে। খবর পেয়ে কোতোয়ালি নৌপুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে ফাঁড়িতে নিয়ে আসে। এবং সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া নৌপুলিশের কাছে থাকা ওই নারীর ব্যাগ ও ব্যাগের ভেতরে থাকা জিনিসপত্র তার পরিবারের অন্য সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছেন। মূলত ওই নারীর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

রুবেলুর রহমান/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow