স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) পদে নিয়োগ পেয়েছেন ডা. মো. নুরুল ইসলাম। এর আগে তিনি অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ পদে এতদিন দায়িত্ব পালন করা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এদিকে দীর্ঘ সময় ধরে প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডা. নুরুল ইসলামের। সংশ্লিষ্ট মহলে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। সংশ্লিষ্টরা আশা করছেন, স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি। এসইউজে/এমএএইচ/

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) পদে নিয়োগ পেয়েছেন ডা. মো. নুরুল ইসলাম। এর আগে তিনি অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এ পদে এতদিন দায়িত্ব পালন করা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

এদিকে দীর্ঘ সময় ধরে প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডা. নুরুল ইসলামের। সংশ্লিষ্ট মহলে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। সংশ্লিষ্টরা আশা করছেন, স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।

এসইউজে/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow