স্মার্টফোন ব্যবহারের সময় চোখ সুরক্ষিত রাখার সহজ ৬ উপায়

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ই-মেইল চেক করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ক্রল, এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে দীর্ঘ সময় ছোট স্ক্রিনের দিকে তাকানো, ব্লু লাইটের অতিরিক্ত সংস্পর্শ এবং চোখে চাপের কারণে চোখের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তবে ভয় নেই, কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনিও চোখকে সতেজ ও সুরক্ষিত রাখতে পারবেন। ১. ব্লু লাইটের সংস্পর্শ কমান স্মার্টফোন থেকে নির্গত ব্লু লাইট চোখের গভীরে প্রবেশ করে রেটিনায় ক্ষতি করতে পারে। দীর্ঘমেয়াদি ব্লু লাইট সংস্পর্শ ক্যাটারাক্ট বা বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনসহ বিভিন্ন চোখের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রয়োজনে ফোনের ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। ২. উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন স্মার্টফোনের ব্রাইটনেস সর্বোচ্চে রাখলে চোখে চাপ পড়ে। বিশেষ করে রাতে বা কম আলোয় ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে চোখকে আরাম মেলে। ৩. ২০-২০-২০ রুল মেনে চলো দীর্ঘ সময় স্ক্রিনে তাকানো চোখকে ক্লান্ত ও শুষ্ক করে। তাই প্রতি ২০ মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কোনো জিনিস ২০ সেকেন্ড দেখুন। এটি চোখকে বিশ্রাম দেয় এবং ফোকাস ঠিক র

স্মার্টফোন ব্যবহারের সময় চোখ সুরক্ষিত রাখার সহজ ৬ উপায়

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ই-মেইল চেক করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ক্রল, এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে দীর্ঘ সময় ছোট স্ক্রিনের দিকে তাকানো, ব্লু লাইটের অতিরিক্ত সংস্পর্শ এবং চোখে চাপের কারণে চোখের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

তবে ভয় নেই, কয়েকটি সহজ টিপস মেনে চললেই আপনিও চোখকে সতেজ ও সুরক্ষিত রাখতে পারবেন।

১. ব্লু লাইটের সংস্পর্শ কমান

স্মার্টফোন থেকে নির্গত ব্লু লাইট চোখের গভীরে প্রবেশ করে রেটিনায় ক্ষতি করতে পারে। দীর্ঘমেয়াদি ব্লু লাইট সংস্পর্শ ক্যাটারাক্ট বা বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনসহ বিভিন্ন চোখের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রয়োজনে ফোনের ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন।

২. উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন

স্মার্টফোনের ব্রাইটনেস সর্বোচ্চে রাখলে চোখে চাপ পড়ে। বিশেষ করে রাতে বা কম আলোয় ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে চোখকে আরাম মেলে।

৩. ২০-২০-২০ রুল মেনে চলো

দীর্ঘ সময় স্ক্রিনে তাকানো চোখকে ক্লান্ত ও শুষ্ক করে। তাই প্রতি ২০ মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কোনো জিনিস ২০ সেকেন্ড দেখুন। এটি চোখকে বিশ্রাম দেয় এবং ফোকাস ঠিক রাখে।

৪. নাইট মোড ব্যবহার করুন

আজকাল প্রায় সব স্মার্টফোনে নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ফিচার আছে। সন্ধ্যার পর এই ফিচার চালু করলে চোখে চাপ কমে এবং চোখের আরাম বাড়ে।

৫. নিয়মিত চোখে পলক দিন

ফোনে মনোযোগী হয়ে গেলে আমরা কম পলক ফেলি, যা চোখ শুষ্ক ও ঝলসানো করে। সচেতনভাবে বেশি পলক ফেলো বা চোখে হালকা আই ড্রপ ব্যবহার করুন।

৬. চোখকে বিশ্রাম দিন

ঘন্টাখানেক অন্তর অন্তর ফোন থেকে চোখ সরিয়ে দাও। কিছু সময় চোখ বন্ধ করে বিশ্রাম নিলে চোখ সতেজ থাকে এবং কাজের উৎপাদনশীলতাও বাড়ে।

এই সহজ অভ্যাসগুলো দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে অতিরিক্ত ফোন ব্যবহারের ঝুঁকি কমানো সম্ভব। মনে রাখবেন, চোখ অমূল্য; তাদের যত্ন নেওয়াই প্রথম অগ্রাধিকার।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow