স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের তিনজনকে আটক

আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন। তাদের হাতে এ-ফোর সাইজের কাগজে ‘বাং‌লাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লেখা ছিল। স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় রকিবুল ইসলাম দুর্জয়, মিষ্টি সুভাষ ও তাহমিনা আক্তার নামের তিনজকে আটক করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের তিনজনকে আটক

আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে স্মৃতিসৌধের ভেতর থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন কয়েকজন। তাদের হাতে এ-ফোর সাইজের কাগজে ‘বাং‌লাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লেখা ছিল। স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় রকিবুল ইসলাম দুর্জয়, মিষ্টি সুভাষ ও তাহমিনা আক্তার নামের তিনজকে আটক করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow