স্যান্ডেলে লুকানো দেড় হাজার ইয়াবা, বাসযাত্রী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৩ মে) সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী ফরিদুলের দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৫০ গ্রাম। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ফোনও জব্দ করা হয়েছে। ফরিদুল কক্সবাজার থেকে মাদকগুলো নিয়ে বগুড়ায় আসছিলেন। এসআর/এমএস

স্যান্ডেলে লুকানো দেড় হাজার ইয়াবা, বাসযাত্রী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩ মে) সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী ফরিদুলের দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৫০ গ্রাম। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ফোনও জব্দ করা হয়েছে। ফরিদুল কক্সবাজার থেকে মাদকগুলো নিয়ে বগুড়ায় আসছিলেন।

এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow