স্রোতে ডুবে গেল সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টবোঝাই ট্রলার

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় তীব্র স্রোতের মুখে পড়ে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে তীব্র স্রোতে ট্রলারটি এক পাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। তবে ট্রলারে থাকা চার শ্রমিককে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন দুই বিষয়ে ফেল, অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সিমেন্টবোঝাই ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন-সংলগ্ন তিন নদীর মোহনার এলাকায় অবস্থান করছিল। এসময় নদীতে তীব্র স্রোত থাকায় হঠাৎ করে ট্রলারটি একদিকে কাত হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে ট্রলারে থাকা শ্রমিকরা দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে চার শ্রমিককে নিরাপদে উদ্ধার করেন। চাঁদপুর বড় স্টেশনের প্রত্যক্ষদর্শী রুবেল জানান, স্রোতে ট্রলারটি ধীরে ধীরে একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা শ্রমিকরা সময়মতো পানিতে ঝাঁপ দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে বিপুল পরিমাণ সিমেন্ট পানিতে ডুবে যাওয়ায় এতে ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও পড়ুন হাসপাতালে ইয়াবা ও মাদক

স্রোতে ডুবে গেল সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টবোঝাই ট্রলার

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় তীব্র স্রোতের মুখে পড়ে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তীব্র স্রোতে ট্রলারটি এক পাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। তবে ট্রলারে থাকা চার শ্রমিককে স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সিমেন্টবোঝাই ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন-সংলগ্ন তিন নদীর মোহনার এলাকায় অবস্থান করছিল। এসময় নদীতে তীব্র স্রোত থাকায় হঠাৎ করে ট্রলারটি একদিকে কাত হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে ট্রলারে থাকা শ্রমিকরা দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে চার শ্রমিককে নিরাপদে উদ্ধার করেন।

স্রোতে ডুবে গেল সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টবোঝাই ট্রলার

চাঁদপুর বড় স্টেশনের প্রত্যক্ষদর্শী রুবেল জানান, স্রোতে ট্রলারটি ধীরে ধীরে একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা শ্রমিকরা সময়মতো পানিতে ঝাঁপ দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে বিপুল পরিমাণ সিমেন্ট পানিতে ডুবে যাওয়ায় এতে ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, সিমেন্টবোঝাই ট্রলারটি যেখানে ডুবে গেছে, সেখানে নদীর গভীরতা পরিমাপ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে মোহনায় তীব্র স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের অভিযান শুরু করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ট্রলার বা কার্গো জাহাজের সুকানিদের এ ধরনের নৌপথে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে নদীর মোহনা ও তীব্র স্রোতপ্রবণ এলাকায় দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বর্তমানে যারা সুকানি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন আছে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow