সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে সরানো হলো। মঙ্গলবার রাতে (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (গ্রেড-৩) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য (স্ব-বেতনে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মঈনুল হাসান ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন ১৮তম বিসিএসে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি ২০২৩ সালের ২ জুলাই সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সওজের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। আরএমএম/এসএনআর 

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে সরানো হলো

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে সরানো হলো। মঙ্গলবার রাতে (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) (গ্রেড-৩) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য (স্ব-বেতনে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মঈনুল হাসান ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাকালীন ১৮তম বিসিএসে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

তিনি ২০২৩ সালের ২ জুলাই সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান।

এর আগে তিনি সওজের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

আরএমএম/এসএনআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow