সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
সড়কে পড়ে যাওয়া একটি পাঙাশ মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে খুচরা বিক্রির জন্য মাছ কেনেন আবু বক্কর। কেনাকাটা শেষে ফেরার পথে তার সঙ্গে থাকা একটি পাঙাশ মাছ অসাবধানতাবশত চাকার কাছ ঘেঁষে সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক কৌশল পালিয়ে যেতে সক্ষম হন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিব
সড়কে পড়ে যাওয়া একটি পাঙাশ মাছ তুলতে গিয়ে দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নিমগাছী বাজারে মাছের ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে খুচরা বিক্রির জন্য মাছ কেনেন আবু বক্কর। কেনাকাটা শেষে ফেরার পথে তার সঙ্গে থাকা একটি পাঙাশ মাছ অসাবধানতাবশত চাকার কাছ ঘেঁষে সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক কৌশল পালিয়ে যেতে সক্ষম হন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তথ্য অনুসন্ধান করা হচ্ছে।
What's Your Reaction?