সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে ৩ কোটি টাকা অনুদান

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে তিন কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৫ মে) হাটহাজারী নতুনপাড়ায় বিআরটিএ বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত ৫৪ জনের পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮ জনকে ৪২ লাখ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্থিক ও মানসিক সংকটে পড়ে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সহায়তা কেবল আর্থিক অনুদান হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি প্রতিফলন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমে

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে ৩ কোটি টাকা অনুদান

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারকে তিন কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৫ মে) হাটহাজারী নতুনপাড়ায় বিআরটিএ বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত ৫৪ জনের পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮ জনকে ৪২ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানবিক ও সামাজিক দায়িত্ব। এই ধরনের দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্থিক ও মানসিক সংকটে পড়ে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সহায়তা কেবল আর্থিক অনুদান হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতার একটি প্রতিফলন।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. তৌহিদুল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে এম মাহাবুব কবির, জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ প্রমুখ।

এমডিআইএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow