সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নোয়াখালীর সেনবাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কভার্ড ভ্যানে পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল। নিহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠির অলংকারকাঠি গ্রামের আল আমিন (৫৫) ও ট্রাকচালক মো. ফয়সাল (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে তিনি ট্রাকে করে মাইজদীর উদ্দেশ্যে রওনা হন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন ও চালক ফয়সালের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের সামনের আসনে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায়

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নোয়াখালীর সেনবাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী কভার্ড ভ্যানে পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল।

নিহতরা হলেন- পিরোজপুরের স্বরূপকাঠির অলংকারকাঠি গ্রামের আল আমিন (৫৫) ও ট্রাকচালক মো. ফয়সাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে তিনি ট্রাকে করে মাইজদীর উদ্দেশ্যে রওনা হন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন ও চালক ফয়সালের মৃত্যু হয়।

দুর্ঘটনায় ট্রাকের সামনের আসনে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow