সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকারের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত হওয়ার ছয় দিন পর জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্লউডিয়া জাকরজেস্কার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে এখন হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। নিহত ইনফ্লুয়েন্সারের নাম ক্লাউডিয়া জাকরজেভস্কা (৩২)। তিনি সোহো, লন্ডন এলাকায় ১৯ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে একটি নাইটক্লাবের বাইরে গাড়িচাপার শিকার হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৬ দিন পর তার মৃত্যু হয়। ঘটনায় আরও একজন ৫৮ বছর বয়সী পুরুষ গুরুতর আহত হয়েছেন, যিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্যাব্রিয়েল ক্যারিংটন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ‘এক্স ফ্যাক্টর’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হলেও ক্লাউডিয়া জাকরজেভস্কার মৃত্যুর পর অভিযোগটি এখন হত্যায় উন্নীত করা হবে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (আইনি সীমার প্রায় দ্বিগুণ অ্যালকোহল পাওয়া গেছে) এবং আরও দুই ব্যক্তিকে

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকারের মর্মান্তিক মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত হওয়ার ছয় দিন পর জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্লউডিয়া জাকরজেস্কার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে এখন হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।

নিহত ইনফ্লুয়েন্সারের নাম ক্লাউডিয়া জাকরজেভস্কা (৩২)। তিনি সোহো, লন্ডন এলাকায় ১৯ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে একটি নাইটক্লাবের বাইরে গাড়িচাপার শিকার হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৬ দিন পর তার মৃত্যু হয়।

ঘটনায় আরও একজন ৫৮ বছর বয়সী পুরুষ গুরুতর আহত হয়েছেন, যিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্যাব্রিয়েল ক্যারিংটন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ‘এক্স ফ্যাক্টর’ প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হলেও ক্লাউডিয়া জাকরজেভস্কার মৃত্যুর পর অভিযোগটি এখন হত্যায় উন্নীত করা হবে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (আইনি সীমার প্রায় দ্বিগুণ অ্যালকোহল পাওয়া গেছে) এবং আরও দুই ব্যক্তিকে আঘাত করার অভিযোগ রয়েছে।

পুলিশ-এর ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল বলেন, এই ঘটনায় অনলাইনে ব্যাপক আলোচনা চলছে, তবে জনসাধারণকে গুজব ও অনুমান না ছড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের প্রতি সম্মান জানিয়ে এবং তদন্তের স্বার্থে কোনো ধরনের গ্রাফিক ভিডিও বা ছবি শেয়ার না করার অনুরোধ করা হচ্ছে।

এ ঘটনায় প্রায় ১৮ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করা হয়েছে ক্লাউডিয়ার চিকিৎসা ও পরিবারের সহায়তার জন্য। পরে তার মৃত্যুতে সেই অর্থ অন্ত্যেষ্টিক্রিয়া ও পরিবারের সহায়তায় ব্যবহারের কথা বলা হয়েছে।

অভিযুক্ত গ্যাব্রিয়েল ক্যারিংটনকে আদালতে হাজির করা হলে তাকে হেফাজতে রাখা হয় এবং আগামী ১৯ মে তাকে আবার আদালতে হাজির করার কথা রয়েছে।

সূত্র: The Guardian

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow