সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রফিকুল ইসলাম সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের মোজাহার আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা ফেরাতে রফিকুল ইসলাম স্ত্রী ও সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। সেখানে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১১ এপ্রিল টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহতের চাচা আতিকুরজ্জামান মিলন বলেন, রফিকুল অত্যন্ত নম্র-ভদ্র স্বভাবের ছিলেন। সংসারের হাল ধরতে গিয়ে তিনি অকালে প্রাণ হারালেন। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমাদের এলাকার রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানতে পেরেছি।
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত রফিকুল ইসলাম সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারে সচ্ছলতা ফেরাতে রফিকুল ইসলাম স্ত্রী ও সন্তান নিয়ে গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। সেখানে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১১ এপ্রিল টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের চাচা আতিকুরজ্জামান মিলন বলেন, রফিকুল অত্যন্ত নম্র-ভদ্র স্বভাবের ছিলেন। সংসারের হাল ধরতে গিয়ে তিনি অকালে প্রাণ হারালেন। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমাদের এলাকার রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।
What's Your Reaction?