সড়ক দুর্ঘটনায় নিউজ প্রেজেন্টার নিহত

নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী হর্ষিল কালিয়া ভারতের জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওয়েব সিরিজ এবং আঞ্চলিক মিউজিক ভিডিওতে কাজের জন্য পরিচিতি পাওয়া ৩০ বছর বয়সী এই শিল্পী কাজ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার দুর্ঘটনার শিকার হন। খবর এনডিটিভির। প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জয়পুরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি এই অভিনেত্রীর। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ‘ক্রাইম নেক্সট ডোর' সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন হর্ষিল। এ ছাড়াও রাজস্থানের স্থানীয় কিছু প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করতেন হর্ষিল। পুলিশ সূত্রে খবর, শুটিং থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কায় বাঁ দিকে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে দ্রুত হ

সড়ক দুর্ঘটনায় নিউজ প্রেজেন্টার নিহত
নিউজ প্রেজেন্টার ও অভিনেত্রী হর্ষিল কালিয়া ভারতের জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওয়েব সিরিজ এবং আঞ্চলিক মিউজিক ভিডিওতে কাজের জন্য পরিচিতি পাওয়া ৩০ বছর বয়সী এই শিল্পী কাজ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার দুর্ঘটনার শিকার হন। খবর এনডিটিভির। প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জয়পুরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি এই অভিনেত্রীর। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ‘ক্রাইম নেক্সট ডোর' সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন হর্ষিল। এ ছাড়াও রাজস্থানের স্থানীয় কিছু প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করতেন হর্ষিল। পুলিশ সূত্রে খবর, শুটিং থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কায় বাঁ দিকে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান হর্ষিলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা হর্ষিলকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মস্তিষ্কে গুরতর চোট পেয়েছিলেন হর্ষিল। মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয় তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow