সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় সড়কেই কোরআন খতম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সড়কে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাইপাস মোড়ে (মেঘনা সিনেমা হলের উত্তর পাশে) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরও পড়ুন খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাকুন্দিয়া উপজেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশের সড়কপথে নিরাপত্তা ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আরও পড়ুন সাড়ে ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪: রোড সেফটি ফাউন্ডেশন আয়োজকরা বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু আইন প্রয়োগই নয়; চাল
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সড়কে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বাইপাস মোড়ে (মেঘনা সিনেমা হলের উত্তর পাশে) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাকুন্দিয়া উপজেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশের সড়কপথে নিরাপত্তা ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে শুধু আইন প্রয়োগই নয়; চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও জনসচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে পাকুন্দিয়া মডেল মসজিদের খতিব মাওলানা সুলাইমান, তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আছআদুল উলুম কওমি ইউনিভার্সিটি মুহতামিম মাওলানা রশিদ আহাম্মদ জাহাঙ্গীর হুসাইনী, প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে রাসেল/এসআর/জেআইএম
What's Your Reaction?

