সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত-১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মুক্তার আলীর ছেলে। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আছিরগঞ্জের বসন্তপুর-কটলিপাড়া সড়কের খাগাইল সুপার মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। গোলাপগঞ্জ মডেল থানার এস আই শংকর চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত-১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মুক্তার আলীর ছেলে।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আছিরগঞ্জের বসন্তপুর-কটলিপাড়া সড়কের খাগাইল সুপার মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই শংকর চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow