সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬) ও শ্যাম গ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২)। আহত ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা ছাত্রদলের কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মটরসাইকেলের সংঘর্ষ হয়। একটিতে দুইজন, আরেকটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা কালবেলাকে জানান, নিহত দুজন এবং আহত ইয়াছিন আমাদের দলের একনিষ্ঠ কর্মী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনা উদ্ধার হওয়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম কালবেলাকে জানান, নিহ
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬) ও শ্যাম গ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২)। আহত ইয়াছিন আরাফাত রিমন। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা ছাত্রদলের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মটরসাইকেলের সংঘর্ষ হয়। একটিতে দুইজন, আরেকটিতে তিনজন আরোহী ছিলেন। সংঘর্ষে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা কালবেলাকে জানান, নিহত দুজন এবং আহত ইয়াছিন আমাদের দলের একনিষ্ঠ কর্মী।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনা উদ্ধার হওয়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম কালবেলাকে জানান, নিহত দুজনকে জেলা সদরে নেওয়া হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
What's Your Reaction?