সড়ক দূর্ঘটনায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা (৭০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ভোর পৌনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানান, খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন। সেই সহায়তার টাকা সংগ্রহ করতেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা সড়কে টাকা তুলতে গেলে একটি বাস থেকে টাকা দেয়। টাকাটি রাস্তায় পড়ে গেলে, সেই টাকাটি রাস্তা থেকে উঠাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আমতলী থানা পুলিশের এসআই সওকাত শিপন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স

সড়ক দূর্ঘটনায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা (৭০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ভোর পৌনে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন। সেই সহায়তার টাকা সংগ্রহ করতেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা সড়কে টাকা তুলতে গেলে একটি বাস থেকে টাকা দেয়। টাকাটি রাস্তায় পড়ে গেলে, সেই টাকাটি রাস্তা থেকে উঠাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আমতলী থানা পুলিশের এসআই সওকাত শিপন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow