সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, মহাসচিব সাইফুল আলম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে এদিন সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। ১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধক্ষ পদে প্রতিদ্বদ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। আরও পড়ুনশুল্কছাড়ের পরেও চড়া খেজুরের দাম ইউপি চেয়ারম্যান নির্বাচনের টাকা খরচ করে এমপি হয়েছি  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকেল চারটার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। এতে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা। ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন, মহাসচিব সাইফুল আলম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে এদিন সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। ১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধক্ষ পদে প্রতিদ্বদ্বিতা হয়েছে। বাকি সদস্যরা বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
শুল্কছাড়ের পরেও চড়া খেজুরের দাম 
ইউপি চেয়ারম্যান নির্বাচনের টাকা খরচ করে এমপি হয়েছি 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকেল চারটার দিকে ফলাফল ঘোষণা করেন মামুনুর রশীদ রনী। এতে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন বিজয়ীরা।

ফলাফল ঘোষণার পর সমিতির নবনির্বাচিত মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পেরেছেন। আশা করি সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো।

এমএমএ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow