সড়ক-ফুটপাত দখলমুক্ত, উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পৌরসভা যৌথ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তা মোড় এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে স্থাপনা স্থাপন ও ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে এক হাজার এবং অন্য এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা স্থানীয়রা জানান, চৌরাস্তা মোড়ের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। ফলে ব্যস্ততম এ মোড়ে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এর আগেও একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও সেখানে অবৈধভাবে দোকানপাট বসানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। এ সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। হুসাইন মালিক/এসজেডএ

সড়ক-ফুটপাত দখলমুক্ত, উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও পৌরসভা যৌথ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তা মোড় এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপনা স্থাপন ও ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে এক হাজার এবং অন্য এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, চৌরাস্তা মোড়ের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। ফলে ব্যস্ততম এ মোড়ে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এর আগেও একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও সেখানে অবৈধভাবে দোকানপাট বসানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। এ সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow