ইরানে মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির
ভিন্নমত দমনে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের ব্যবহার আরও জোরদার করেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন অভিযোগ করেছে। সংস্থাটির দাবি, গত এক সপ্তাহে অন্তত পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আল জাজিরার। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, আমির হোসেইন সাফারি ও আবোলফাজল সেপাহিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে গত সপ্তাহে আরও অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সংস্থাটির মতে, জনপ্রিয় বিক্ষোভ দমনে তেহরানের মৃত্যুদণ্ড ব্যবহারের এটি নতুন মাত্রার ইঙ্গিত। অ্যামনেস্টি আরও জানায়, বর্তমানে অন্তত ৬০ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তাদের মধ্যে তিনজন এমন ব্যক্তি রয়েছেন, যাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ বলেন, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন এবং নিজেদের ক্ষমতার বার্তা দিতে ভয়াবহ হারে মৃত্যুদণ্ড কার্যকর ও মৃত্যুদণ্ডের রায় দিচ্ছে। সংস্থাটির দাবি, চলতি বছরের শুরু থেকে জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ভিন্নমত দমনে ইরানি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের ব্যবহার আরও জোরদার করেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন অভিযোগ করেছে। সংস্থাটির দাবি, গত এক সপ্তাহে অন্তত পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর আল জাজিরার।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, আমির হোসেইন সাফারি ও আবোলফাজল সেপাহিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে গত সপ্তাহে আরও অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সংস্থাটির মতে, জনপ্রিয় বিক্ষোভ দমনে তেহরানের মৃত্যুদণ্ড ব্যবহারের এটি নতুন মাত্রার ইঙ্গিত।
অ্যামনেস্টি আরও জানায়, বর্তমানে অন্তত ৬০ জন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তাদের মধ্যে তিনজন এমন ব্যক্তি রয়েছেন, যাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক হেবা মোরায়েফ বলেন, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন এবং নিজেদের ক্ষমতার বার্তা দিতে ভয়াবহ হারে মৃত্যুদণ্ড কার্যকর ও মৃত্যুদণ্ডের রায় দিচ্ছে।
সংস্থাটির দাবি, চলতি বছরের শুরু থেকে জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আরও ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও আহ্বান জানিয়েছে, যাতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আরও প্রাণদণ্ড কার্যকর বন্ধে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে।
What's Your Reaction?