সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

সিলেটে আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশির নামে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের দেহ তল্লাশি করে একটি ওয়াকিটকি সেট, ‘আনসার ভিডিপি’ লেখা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি আনসার ভিডিপির পরিচয়পত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— সিলেট মহানগরের কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) এবং জালালাবাদ থানার পী

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

সিলেটে আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশির নামে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের দেহ তল্লাশি করে একটি ওয়াকিটকি সেট, ‘আনসার ভিডিপি’ লেখা জলপাই রঙের একটি বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি আনসার ভিডিপির পরিচয়পত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— সিলেট মহানগরের কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) এবং জালালাবাদ থানার পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। অথচ আইনগতভাবে আনসার সদস্যদের এ ধরনের তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। তাই তাৎক্ষণিক অভিযান চালিয়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে আনসার সদস্যদের ব্যবহৃত ভেস্ট, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তাদের রিমান্ডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow