সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হন তীর্থ। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা তপন কুমার বিশ্বাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র দুই মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। অনেক জেদ করেছিল, তাই বাধ্য হয়ে কিনেছিলাম। আজ সেই মোটরসাইকেলই আমার ছেলেকে কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব।’ ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হন তীর্থ। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাবা তপন কুমার বিশ্বাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মাত্র দুই মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। অনেক জেদ করেছিল, তাই বাধ্য হয়ে কিনেছিলাম। আজ সেই মোটরসাইকেলই আমার ছেলেকে কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব।’ ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow