সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মারুফ হোসেন (৩৭)। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে গেলে এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মারুফ হোসেন (৩৭)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে গেলে এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন।

গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে পাঠান। নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow